বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষকের জামিন পাওয়ায় শবনম ফারিয়ার উদ্বেগ (ভিডিও)

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়া একসময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে রুপালি পর্দায় খুব বেশি দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দেন তিনি। সমসাময়িক নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে।

শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে সাজাপ্রাপ্ত এক আসামির জামিনের সংবাদের ছবি ও লিংক পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি।’ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফারিয়া বলেন, ‘দেশের আইনশৃঙ্খলার অবস্থা খারাপ। তার মধ‍্যে যদি এমন সব ঘটনা ঘটে, তাহলে এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না।’

ফারিয়ার শেয়ারকৃত ওই পোস্টে দাবি করা হয়েছে— ৮ বছর আগে সাজাপ্রাপ্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে। ২০১৬ সালে প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় ৫ বছর বয়সী এক শিশু। পরেরদিন ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। অপরাধী সাইফুল ৫ বছরের ওই শিশুর মাথা, গলা, হাত ও প্রজনন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক যখম করে। শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাক দিয়ে ক্ষত করে।

ওই ঘটনার পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুলের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। অভিযোগের পরই প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ। অপরাধ প্রমাণিত হওয়ায় সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঘটনার ৮ বছর পর ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে ‘দীর্ঘদিন হাজতবাসের’ কারণ দেখিয়ে জামিনে মুক্তি পেয়েছেন অপরাধী সাইফুল ইসলাম। সাজাপ্রাপ্ত আসামি কারাগার থেকে মুক্তি পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর বাবা।

শবনম ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X