বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয় ভঙ্গের পর বুঝতে পেরেছি, যাকে খুঁজছিলাম তার অস্তিত্বই নেই : শবনম ফারিয়া

শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত
শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই খোলামেলা মন নিয়ে কথা বলেন। কখনো ব্যক্তিজীবনের অভিজ্ঞতা, কখনো সমাজ নিয়ে মন্তব্য, সব সময়েই তার ভক্তদের দৃষ্টি কাড়ে এসব লেখা। এবার নিজের ভালোবাসাহীনতা ও তথাকথিত সেলিব্রেটি জীবন না পাওয়া নিয়ে সরাসরি কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘‘আমি কখনো তথাকথিত ‘সেলিব্রিটি’ জীবন পাইনি। কারণ, আমি কখনো তাদের একজন ছিলামই না। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত, আমি কখনো অসাধারণ ছিলাম না। আমি সবসময়ই সাধারণ ছিলাম। কিন্তু চিন্তায় ছিলাম আলাদা।”

ভালোবাসা প্রসঙ্গে এই অভিনেত্রী লেখেন, ‘সবার কাছে সুখের সংজ্ঞা এক নয়। কারও কাছে এটা সম্পদ, কারও কাছে ক্ষমতা। আমার কাছে সুখ মানেই ভালোবাসা—পরিবার, বন্ধু, অপরিচিত, এমনকি বিশেষ কারও কাছ থেকে।’

তার ভাষায়, ‘‘জীবনে ভালোবাসা পাওয়া তার জন্য বরাবরই কঠিন ছিল। সম্পর্ক নিয়ে হতাশাও প্রকাশ করেছেন ফারিয়া। লিখেছেন, ‘ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, আমার জীবনে খুবই প্রশ্নবোধক। অথবা সবচেয়ে বড় হতাশা। এখন পেছনে তাকালে মনে হয়, আমার রুচি আসলেই খুব খারাপ ছিল। হয়তো আমি বেছে নিয়েছি আত্মমগ্ন, অহংকারী কিংবা আবেগে অনুপলব্ধ কিছু পুরুষকে।”

তিনি আরও বলেন, ‘কয়েকটি ব্যর্থ সম্পর্ক ও মনভাঙার পর বুঝেছি—যাকে খুঁজছি, তার হয়তো বাস্তবে অস্তিত্বই নেই। অনেক উপন্যাস ও কোরিয়ান নাটক দেখে হয়তো মনের মধ্যে এক কাল্পনিক চরিত্র তৈরি করেছি।’

তবুও আশাবাদী এই অভিনেত্রী। লেখেন, ‘আমার ভিতরের সেই নিঃশব্দ রোমান্টিক মানুষটা আজও আছে। অপেক্ষা করে, একদিন কেউ এসে চুপচাপ আমার গল্প শুনবে, আমার ত্রুটিগুলো জেনেও পাশে থাকবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X