কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’

পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’
পুরান ঢাকার সূত্রাপুরের গল্প ‘প্রেম ভাই’

পুরান ঢাকার সূত্রাপুরের গল্প এটা। যে গল্পে উঠে আসবে সেই এলাকার বিভিন্ন সমস্যার চিত্র। বিভিন্ন সমস্যা বললে ভুল হবে, মূলত এলাকার একটি বিশেষ সমস্যা নিয়ে এগিয়ে যাবে ‘প্রেম ভাই’ নাটকের গল্প!

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সঙ্গে আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাজমুল হাসানের সিনেমাটোগ্রাফিতে ‘প্রেম ভাই’ নাটকে উঠে আসবে পুরান ঢাকার দারুণ এক গল্প।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা খুব বেশি আগাম বলতে নারাজ। তবুও আভাস দিলেন এভাবে, সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে সব সমস্যার সমাধান করা প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছে। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সঙ্গে এক বছর প্রেম করেছে। চাকরি বা ব্যবসা করে না বলে শিলার প্রেম ভেঙে যায়। শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না।

মূলত এই হারানোর ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামে প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠে প্রেম ভাই। কিন্তু ছ্যাঁকা খেয়ে কী এমন কাজ করছিলেন প্রেম ভাই তথা তৌসিফ মাহবুব, সেটা জানতে হলে চোখ রাখতে হবে সিএমভি’র ঈদ আয়োজনে।

‘প্রেম ভাই’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে অন্তত ২০টি বিশেষ নাটক মুক্তি দিতে যাচ্ছে সিএমভি। এগুলো চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X