বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনী!

শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনী!

তমাল বেশ ধীরস্থির একজন যুবক। পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছেন থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। বনবাস, পরিবারের সঙ্গে ঢাকায়। বিপরীতে তমালের প্রেমিকা তথা হবু-বউ রায়া থাকে রাজশাহী। পড়াশোনা করছে। স্বভাবে তমালের পুরো বিপরীত; তুমুল চঞ্চল।

মোটামুটি এমন দুটি বিপরীতধর্মী চরিত্র নিয়ে সিএমভির ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘তবুও মন’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান।

এতে তমাল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং রায়া চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী। দুজনকে নিয়ে নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ।

নির্মাতা জানান, এটা মিষ্টি গল্পের পারিবারিক একটি নাটক। যেখানে প্রেম ও পরিবার, চঞ্চলতা ও স্থিরতা; মিলেমিশে একাকার।

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তবুও মন’সহ এবারের ঈদে সিএমভির ব্যানারে প্রকাশ হচ্ছে এক ডজন বিশেষ নির্মাণ। যা চাঁদরাত থেকে ক্রমেই প্রকাশ হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X