বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘ঈদের ছবি’

ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘ঈদের ছবি’

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে নানা স্বাদের অনুষ্ঠান। আর সেসব অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান হলো ‘ঈদের ছবি’।

মুক্তি প্রতীক্ষিত সিনেমার নায়ক-নায়িকাদের অংশগ্রহণে নির্মিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। এটি মূলত আড্ডার অনুষ্ঠান। যে আড্ডাকে জমজমাট ও প্রাণবন্ত করে তুলেছেন আমন্ত্রিত দুই অতিথি চিত্রনায়ক জিয়াউল রোশন ও চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী।

আর আড্ডার ফাঁকে ফাঁকে তারা জানিয়েছেন কীভাবে ঈদের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কতটা আনন্দময় ছিল শুটিংয়ের দিনগুলো। অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে গতানুগতিক যেসব অনুষ্ঠান হয়, আমরা চেষ্টা করেছি এর বাইরে গিয়ে ব্যতিক্রম কিছু করার। বিশেষ করে আড্ডাটাকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত করে তোলার আন্তরিক চেষ্টা ছিল আমাদের। এই চেষ্টা কতটুকু সফল হয়েছে, সে বিচারের ভার প্রিয় দর্শকের ওপর।’

উল্লেখ্য, ‘ঈদের ছবি’ অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালার প্রভাতী আয়োজনে। অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন (ঈদের পরদিন) সকাল ৮টা ৪০ মিনিটে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X