কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদ্‌যাপিত হবে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর থাকছে নানা আয়োজন। সেই সঙ্গে থাকবে কনসার্টও। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।

সারাদিনের আয়োজন নিয়ে সূচি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

সূচি অনুসারে, মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ইসলামী শিল্পীগোষ্ঠী সাইমুমের পরিবেশনা রয়েছে। ১১টা ৪০ মিনিটে থাকবে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সাড়ে ১২টায় সংগীত পরিবেশনা করবেন তাশফি।

দুপুরে নামাজের রিরতির পর চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পারফর্ম করবেন। এরপর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদ্‌যাপন করা হবে।

এরপর আবার কনসার্ট শুরু হবে। সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ পারফর্ম করবে তখন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমির গান, বিকেল ৩টা ৩০ মিনিটে সোলস এবং ৪টায় ওয়ারফেজের পরিবেশনা থাকবে।

বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি রয়েছে। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে বেসিক গিটার লারনিং স্কুলের পরিবেশনা রয়েছে। ৫টা ৫০ মিনিটে এফ মাইনর ও ৬টা ১৫ মিনিটে পারশা মঞ্চ মাতাবে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের আজান ও নামাজের বিরতি দেওয়া হবে।

এরপর সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ পরিবেশিত হবে। এরপর ড্রোন শো অনুষ্ঠিত হবে। তারপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এ ছাড়া আরও থাকবে নানা আয়োজন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X