বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

সঞ্জয় । ছবি: সংগৃহীত
সঞ্জয় । ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব এবার পারফর্ম করতে যাচ্ছেন দেশের মঞ্চে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে ১৯ জুলাই দর্শক মাতাবেন তিনি।

বিশ্বকাপের কানাডা পর্বের উদ্বোধন অনুষ্ঠানে নিজের পরিবেশনার পাশাপাশি পোশাকের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেছিলেন সঞ্জয়। তার পরনে থাকা মেরুন রঙের স্যুটে ফুটে উঠেছিল রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের প্রতীক। সেই পারফরম্যান্সের পর এবার বাংলাদেশের দর্শকের সামনে সরাসরি গান গাইবেন এই শিল্পী।

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত হবে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’। ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি প্রতিদিনই থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের জন্য নানা বিনোদনমূলক আয়োজন। সমাপনী দিনে ফাইনাল ম্যাচ শুরুর আগে মঞ্চে উঠবেন সঞ্জয়। তার সঙ্গে পারফর্ম করবেন ডিজে জুডু।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ১৪ জুলাই প্রথম সেমিফাইনালের দিনে পারফর্ম করবেন ফিরোজ জং ও ডিজে সুমন। ১৫ জুলাই থাকবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। ১৬ জুলাই মঞ্চে উঠবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। ১৭ জুলাই পারফর্ম করবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই থাকবেন ডিজে সানী। আর ১৯ জুলাই ফাইনালের আগে থাকছে সঞ্জয়ের বিশেষ পরিবেশনা।

বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ বহু শিল্পী।

এরই মধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে ফ্যান ফেস্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, পরের তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকা এবং ফাইনালের দিনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে আয়োজন।

কালবেলা/এমএইচ/জিএম/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১০

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১১

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১২

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৩

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৫

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৬

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৭

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৮

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৯

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

২০
X