বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যু কোরিয়ান অভিনেতার

সং ইয়ং-কিউ । ছবি : সংগৃহীত
সং ইয়ং-কিউ । ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রুপালি পর্দার এক উজ্জ্বল তারকা, সং ইয়ং-কিউ। অভিনয়ের মঞ্চে যিনি ছিলেন অনন্য, যিনি দর্শকদের হৃদয়ে গেঁথে দিয়েছিলেন আবেগ, যিনি ছিলেন শিল্পের এক জীবন্ত প্রতীক। শেষমেশ সেই শিল্পীকে খুঁজে পাওয়া গেল নিথর, একাকী, নিঃসঙ্গ এক গাড়ির ভেতর।

সোমবার ৪ আগস্ট সিউলের দক্ষিণের ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় উদ্ধার করা হয় সং ইয়ং-কিউয়ের মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। জীবনের এই করুণ ইতি টেনে গেলেন এমন এক সময়, যখন তিনি সৃজনশীলতার নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছিল। যদিও সেই সময় তাকে সরাসরি আটক করা না হলেও প্রসিকিউশনের হাতে হস্তান্তর করা হয়। এরপর থেকেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন সং ইয়ং-কিউ। বাতিল করেন একাধিক নাটক ও সিনেমার প্রজেক্ট, যার মধ্যে ছিল শেকসপিয়ারের কালজয়ী নাটকের কোরিয়ান রূপান্তর ‘শেকসপিয়ার ইন লাভ’।

ঘটনার দিন এক পথচারী একটি গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান তাকে এবং সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সং ইয়ং-কিউকে মৃত ঘোষণা করে।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার চিরকুট কিংবা হত্যার আলামত পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ায় প্রবল কটাক্ষের মুখে পড়ে মানসিকভাবে চূড়ান্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই গুণী অভিনেতা।

তার আকস্মিক মৃত্যুতে কোরিয়ান বিনোদনজগতে নেমে এসেছে গভীর শোক। হাজারো ভক্ত সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে প্রিয় অভিনেতার বিদায়ে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X