কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘বিদায়’ বলে ইনস্টাগ্রাম খালি করলেন আলিজেহ শাহ!

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ হঠাৎই ইনস্টাগ্রাম থেকে তার সব ছবি মুছে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন—এটা আসলে তার এক ধরনের ‘বিদায়’।

হঠাৎ এমন সিদ্ধান্তে ভক্তরা অবাক ও কিছুটা চিন্তিতও হয়ে পড়েছেন।

সম্প্রতি আলিজেহ তার ইনস্টাগ্রামের সব ছবি মুছে দিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘আমি আমার অতীতকে পেছনে ফেলে সামনে এগোতে চাই। ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে ফেলেছি আর এতে আমি খুশি। মাঝে মধ্যে লজ্জাও লাগে, কারণ বুঝতে পারি না—আমি কষ্টের সময় আসলে কী করছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি জানি না, কবে ফিরব। কিন্তু যেসব ছবি ছিল, সেগুলো আর কখনো ফিরে আসবে না। আর আগের সেই আলিজেহও না। তাই হ্যাঁ, এটা একরকম বিদায়।’

তার এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ কেউ আলিজেহর এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন, আবার অনেকেই তার মানসিক সুস্থতাকে প্রাধান্য দেয়ার জন্য প্রশংসা করছেন।

বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন আলিজেহ শাহ। তিনি ২০১৮ সালে ‘ইশক তামাশা’ নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পান। মাত্র ২৫ বছর বয়সেই তিনি ‘মেরা দিল মেরা দুশমন’, ‘হুর পরী’, ‘জো তু চাহে’ ও ‘এহদ-ই-ওয়াফা’র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X