তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

খ্যাতি নয় শান্তিই আসল অর্জন : জেনিফার লরেন্স

অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবি : সংগৃহীত

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, সিনেমা প্রচারের সময় মিডিয়ার সঙ্গে কথা বলতে এখন আর স্বস্তি পান না তিনি। ১৫ বছর ধরে ট্যাবলয়েডের প্রিয়মুখ থাকলেও বিষয়টি এখন তিনি মনে করেন ‘অভিনয় জীবনের ওপর বাড়তি চাপ’। দ্য নিউইয়র্কারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম দিকে আমার খোলামেলা আচরণ সবাই পছন্দ করত, কিন্তু পরে অনেকেই ভাবতে শুরু করেছিল—সবটাই অভিনয়!’ লরেন্স জানান, সেই সময়ের নিজের পুরোনো সাক্ষাৎকারগুলো এখন তার কাছে বিব্রতকর মনে হয়। যা নিয়ে জেনিফার আরও বলেন, ‘ওগুলো আসলে আমার আত্মরক্ষার উপায় ছিল। আমি দেখাতে চেয়েছিলাম, আমি সাধারণ একজন মানুষ।’

একপর্যায়ে নিরন্তর আলোচনায় থাকার ক্লান্তি থেকেই তিনি হলিউড থেকে বিরতি নেন। ছয় বছরে ১৬টি সিনেমায় কাজ করার পর দুই বছরের জন্য অভিনয়জগৎ থেকে দূরে থাকেন। দীর্ঘ বিরতির পর তিনি আবারও আলোচনায় ফিরেছেন ‘ডাই মাই লাভ’ সিনেমার মাধ্যমে। লিন রামসে পরিচালিত এই সাইকোড্রামায় তার সহশিল্পী রবার্ট প্যাটিনসন। সিনেমাটি এ বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় এবং মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। সবশেষ লরেন্স বলেন, ‘এখন আমি অনেক শান্তিতে আছি। খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X