বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

আতিফ আসলাম। ছবি : সংগৃহীত
আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আবারও ঢাকায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে অলাভজনক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’। ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ নামের এই কনসার্টে গাইতে আসছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসন এবং জুলাইয়ের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যেই এই আয়োজন। কনসার্ট থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।

আয়োজকরা জানান, এই কনসার্টের মূল আকর্ষণ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে জনপ্রিয় গায়ক আতিফ আসলামকে। তার সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে যেকোনো দিন এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভেন্যু ও চূড়ান্ত তারিখ শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আতিফ আসলাম ছাড়াও কনসার্টে বিদেশি অতিথি এবং দেশীয় জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা পারফর্ম করবেন। সেক্ষেত্রে দেশীয় ঐতিহ্যবাহী লোকসংগীত ও কাওয়ালি গান প্রাধান্য পাবে। গানের পাশাপাশি জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি ও মঞ্চনাটকেরও আয়োজন থাকবে।

‘স্পিরিটস অব জুলাই’ তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, বর্তমান সময়ে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার যে ষড়যন্ত্র চলছে, তার বিপরীতে দাঁড়িয়ে সবাইকে একত্র করতেই তাদের এই প্রয়াস। তারা বলেন, “জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে একত্র করে দেশে জুলাইয়ের আবহ ফেরাতে চাই।”

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর এই প্ল্যাটফর্মটি আয়োজন করেছিল ‘ইকোজ অব রেভ্যুলেশন’, যেখানে পারফর্ম করেছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সেই কনসার্ট থেকে অর্জিত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা গত ৩১ ডিসেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছিল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X