বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন অ্যালবাম প্রকাশ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’। এটি একটি ডাবল অ্যালবাম। ‘মহাশ্মশান’ নামের এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামে গান আছে ১৭টি। প্রথম সিডি মহাশ্মশান ১-এ থাকছে নয়টি গান, দ্বিতীয় সিডি মহাশ্মশান ২-তে থাকছে ৮টি গান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে স্পটিফাইতে গানগুলো শোনা গেলেও ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৮টায় ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি অ্যালবামটি প্রকাশিত হবে। রাত থেকেই শোনা যাবে সকল আন্তর্জাতিক ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সোনার বাংলা সার্কসের নতুন এই কনসেপ্টচ্যুয়াল অ্যালবামের গল্প নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘প্রথম অ্যালবামে আমাদের ক্যারেক্টারটা মারা গিয়েছিল এপিটাফ গানের ভেতর দিয়ে। মহাশ্মশান হলো তার পুনরুত্থান। এবার আমাদের ক্যারেকটারের নাম দ্রোহ। এই অ্যালবামেও সে মারা যায়, কিন্তু আবার সে আবার হয়তো আবার পুনর্জন্ম নেবে এরপরের অ্যালবামে। দ্রোহ এবার বিদ্রোহ ঘোষণা করে মানুষের বিরুদ্ধে। তো মানুষের প্রতি এই প্রতিশোধেরই গল্প এটা। পুরো গল্পটা বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।’

সোনার বাংলা সার্কাসের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। এরপর প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’প্রকাশিত হয় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে ব্যান্ডটি।

ইতোমধ্যে দেশ-বিদেশে ২০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছে ব্যান্ডটি। এর পাশাপাশি ঢাকায় চারবারসহ ৭ বিভাগীয় শহরে নিজেদের আয়োজনে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’সলো কনসার্ট নিয়ে হাজির হয়েছিল ব্যান্ডটি।

ব্যান্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দুই মাস পর ‘মহাশ্মশান’ অ্যালবামের সলো কনসার্ট মহাশ্মশান যাত্রা শুরু হবে। অ্যালবামের সব গান সেখানেই প্রথম পারফর্ম করবে ব্যান্ডটি।ব্যান্ডের লাইনআপে আছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক ও সাদ চৌধুরী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X