কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন পার্থ শেখ

পার্থ শেখ ও সামিহা রহমানI ছবি : সংগৃহীত
পার্থ শেখ ও সামিহা রহমানI ছবি : সংগৃহীত

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন নির্মাতা-অভিনেতা পার্থ শেখ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তার স্ত্রীর নাম সামিহা রহমান। তিনি শোবিজ অঙ্গনের কেউ নন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা।

জানা যায়, গতকাল ঢাকার নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। ফেসবুকে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে তোলা ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ।

পার্থ শেখের বিয়েতে শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। বেশ কিছু বিয়ের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাবা সারিকা। প্রকাশিত সেসব ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিয়ে মোবারক’ নির্মাতা রাফাত মজুমদার লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক’। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্থর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন পার্থ। তবে মডেলিং ও অভিনয় দিয়ে গত দুই বছরে অধিক পরিচিতি পেয়েছেন পার্থ। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X