বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’ 

পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত
পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত

জনপ্রিয় তরুণ অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও একসঙ্গে হাজির হয়েছেন নতুন নাটক নিয়ে। তাদের অভিনীত নাটকটির নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনা ও নির্মাতা সোহেল রানা ইমনের পরিচালনায় নির্মিত নাটকটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে বিন্দুভিশন ইউটিউব চ্যানেলে।

এর আগে পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন মুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে। দর্শকদের ইতিবাচক সাড়া পেলেও নানা কারণে এরপর তাদের একসঙ্গে আর কাজ করা হয়নি। অবশেষে নতুন নাটকে তারা আবারও জুটি বাঁধলেন।

এ নাটকে অভিনয় অভিজ্ঞতা নিয়ে পার্থ শেখ বলেন, ‘তানিয়া বৃষ্টি একজন দুর্দান্ত পারফর্মার। তার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করতে চেয়েছিলাম। অবশেষে সুযোগ হয়েছে। ইমন ভাইয়ের পরিচালনায় ‘এই শহরে মেঘেরা একা’-এর গল্পটা রোমান্টিক হলেও শেষে কষ্ট আছে। আমরা সবাই মিলে ভালো একটি কাজ করার চেষ্টা করেছি।’

অন্যদিকে তানিয়া বৃষ্টি বলেন, ‘এ নাটকে আমি দীপা নামের এক অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটি ভালোবাসার, তবে আবেগঘন। পার্থর কাজ আগেই দেখেছি এবং ভেবেছি তার সঙ্গে কাজ করা উচিত। আমাদের বোঝাপড়াটা বেশ ভালো হয়েছে। আশা করি দর্শক নাটকটি পছন্দ করবেন।’

নাটকটির মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করে দুজনই নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X