বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

ফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। ছবি : সংগৃহীত
ফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। ছবি : সংগৃহীত

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় শোটির দ্বিতীয় সিজনের প্রচার শুরু হচ্ছে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে। বঙ্গ প্রযোজিত এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে সম্প্রচারিত হবে। পুনঃপ্রচার দেখা যাবে একই চ্যানেলে প্রতি বুধবার বেলা ১টায়।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও শোটি উপভোগ করতে পারবেন দর্শকরা। বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে যে কোনো সময় সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। এ ছাড়া শোয়ের বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো নিয়মিত প্রকাশ করা হবে অনুষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে।

প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে, প্রথম সিজনের বিপুল সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে যাচ্ছে আরও বড় পরিসরের ও রোমাঞ্চকর। আগের সিজনে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ অর্জনের পাশাপাশি ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিল এই শো। এবার থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার এবং প্রতিটি পর্বে বাড়তি উত্তেজনা।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। এবারের সিজনের অন্যতম নতুনত্ব হলো প্রশ্ন তৈরির প্রক্রিয়া। তাহসান খান জানান, “এবারের সিজনের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। ফলে উত্তরগুলো হয়েছে আরও বাস্তবধর্মী, মজার ও চমকপ্রদ। প্রতিযোগীদের ভাবনার সুযোগ বেশি থাকায় প্রতিটি এপিসোড হয়েছে আরও প্রাণবন্ত।”

সিজন ২-এর আয়োজনে সহযোগিতা করেছে আমরূপালি, সুন্দরা, সিঙ্গার বেকো, ক্লথ স্টুডিও, প্রগতি ইনস্যুরেন্সসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান।

বঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ কেবল একটি গেম শো নয়; এটি পরিবারকে একসঙ্গে হাসি, আনন্দ ও ভালোবাসার বন্ধনে বাঁধার একটি উৎসব। মা–বাবা ও সন্তানদের এক দলে খেলা, ভাইবোনের খুনসুটি আর মজার উত্তর—সব মিলিয়ে শোটি পরিবার কেন এত গুরুত্বপূর্ণ, তা নতুন করে মনে করিয়ে দেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X