বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে কুমার বিশ্বজিৎ-এর একক কনসার্ট

ভালোবাসা দিবসে কুমার বিশ্বজিৎ-এর একক কনসার্ট

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। দীর্ঘদিন ধরেই ছেলের চিকিৎসার জন্য কানাডা থাকছেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তার একমাত্র সন্তান কুমার নিবিড়। এই মর্মান্তিক ঘটনার পর পাল্টে গেছে কুমার বিশ্বজিৎ এর জীবনের সব হিসাব-নিকাশ। শুরু থেকেই ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াই করে যাচ্ছেন এ শিল্পী। স্বাভাবিক জীবনে এখনও ফেরা হয়নি সন্তানের। চলছে চিকিৎসা। ফলে স্বাভাবিক জীবনে শিল্পীরও আর ফেরা হয়নি। সন্তানের মুখে বাবা ডাক শোনার অপেক্ষায় আছেন তিনি। দীর্ঘ বছর ধরেই কানাডা থাকায় সেখানেই বিভিন্ন কনসার্টে গাইতে দেখা যায় কুমার বিশ্বজিৎকে। পাশাপাশি আমেরিকা ও ইউরোপেরও কয়েকটি কনসার্ট করেছেন তিনি। তবে দেশের মঞ্চে দেখা যায়নি। দেশে একবার এসেছিলেন। সেটাও কিছু দিনের জন্য। ফের কানাডাতেই উড়াল দেন। এবার জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন ব্যাংকোয়েট হলে বসবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। আর সেখানেই কুমার বিশ্বজিৎ একটি কনসার্টে এককভাবে পারফর্ম করবেন। গাইবেন নিজের পছন্দের গান।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X