বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পার্থ প্রতীম রায়ের নতুন গান 'ভালোবাসি বলতে চাই'

ভালোবাসি বলতে চাই গানের পোস্টার । ছবি - সংগৃহীত
ভালোবাসি বলতে চাই গানের পোস্টার । ছবি - সংগৃহীত

সংগীতশিল্পী পার্থ প্রতীম রায়। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় আরও একটি নতুন গান তিনি প্রকাশ করেছেন। শিরোনাম 'ভালোবাসি বলতে চাই' । ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই নতুন এ গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে (PPR MUSIC)। শিল্পী জানান, আগামী সপ্তাহে গানটি তার ভেরিফাইড ফেসবুক পেজ (Partha Protim Roy)-এ অবমুক্ত করা হবে। ​গানটির কথা, সুর ও কণ্ঠ—সবই দিয়েছেন পার্থ প্রতীম রায়। পেশাগত জীবনে একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হওয়া সত্ত্বেও সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি এই গানটি তৈরি করেছেন। প্রেমের অনুভূতি, অপেক্ষা আর সাহসের গল্প নিয়ে তৈরি এই গানটি বসন্তের প্রেমময় আবহে প্রকাশ পেয়েছে। ​নিজের নতুন এই সৃষ্টি নিয়ে পার্থ প্রতীম রায় বলেন, 'এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। আইটি সেক্টরে কাজের ব্যস্ততার মাঝেও আমি এই গানে সেই সহজ ও গভীর অনুভূতির সুর বেঁধেছি। কথা, সুর ও গায়কিতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।' ​গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি. এফ. জামান। অভিনয়ে আছেন মামুন খান, সুষ্মিতা ও স্বয়ং পার্থ প্রতীম রায়। অভিনয়ের ক্ষেত্রে এটাই তার প্রথম অংশগ্রহণ। ​ভালোবাসা দিবসে প্রকাশিত এই গান ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। পার্থ প্রতীম রায়ের ভাষায়, 'এই বসন্তে প্রতিটি ভালোবাসাই যেন নতুন করে ভাষা খুঁজে পায়।'

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X