শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়া এখন ‘খুবই স্থিতিশীল’ অবস্থায় রয়েছে।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে আল-শারার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প জানান, লেবানন ও হিজবুল্লাহ-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সিরিয়া যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকলে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেরও আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে আহমেদ আল-শারা সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং দামেস্কের প্রতি ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সিদ্ধান্তের জন্য সিরিয়ার জনগণ কৃতজ্ঞ।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ওপর আরোপিত বেশিরভাগ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, ১৯৭৯ সাল থেকে দেশটি যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকায় রয়েছে। ট্রাম্পের ঘোষণার ফলে সেই অবস্থার পরিবর্তনের পথ তৈরি হতে পারে।

সূত্র: শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১০

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১১

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১২

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৩

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৪

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X