কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হজ পালন শেষে পাকিস্তানি অভিনেত্রীর আবেগঘন বার্তা

হজ পালন শেষে পাকিস্তানি অভিনেত্রীর আবেগঘন বার্তা

হজ পালন শেষে নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতা ও অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক পোস্টে তিনি হজযাত্রার বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন। সেখানে ইবাদত এবং মক্কার বিভিন্ন দৃশ্য স্থান পেয়েছে।

পোস্টের ক্যাপশনে দুরে ফিশান লেখেন, এটি ধৈর্য এবং সৃষ্টিকর্তার প্রতি অসীম আস্থার গল্প।

হজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অসুস্থ হয়ে পড়ার সময় তার বাবা-মা পাশে ছিলেন এবং পুরো যাত্রাজুড়ে তিনি অনেক অনুপ্রেরণাদায়ক মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন।

অভিনেত্রী লেখেন, অসাধারণ কিছু মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে। আমরা একসঙ্গে দোয়া করেছি, কেঁদেছি, হেসেছি এবং প্রতিটি মুহূর্ত ভাগ করে নিয়েছি। নেককার মানুষের গল্প শুনেছি এবং কথার চেয়ে বেশি ধৈর্যের মাধ্যমে ধর্মকে উপলব্ধি করেছি।

নিজের মানসিক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, এই সফর থেকে ঠিক কী নিয়ে ফিরছেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে তিনি জানেন, দীর্ঘদিন ধরে বহন করা কিছু মানসিক চাপ ও আবেগ পেছনে ফেলে এসেছেন।

দুরেফিশান আরও লেখেন, হজ আমাকে আসক্তি থেকে মুক্ত হওয়া এবং আত্মসমর্পণের শিক্ষা দিয়েছে। এ শিক্ষাটিই আমি বারবার নিজেকে মনে করিয়ে দিতে চাই।

পোস্টের শেষাংশে তিনি বলেন, শরীর ক্লান্ত ও ব্যথায় ভরা, কিন্তু হৃদয় আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ। একই সঙ্গে হজ সম্পন্ন করা অন্য হাজিদেরও শুভেচ্ছা জানান তিনি।

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা তাকে হজ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান এবং তার অনুভূতির প্রশংসা করেন।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X