শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের কয়েকটি গাড়ি। পুরোনো ছবি
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের কয়েকটি গাড়ি। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি চুক্তি আলোচনা। আর তার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) পঞ্চম দফার সরাসরি আলোচনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে এবং দুই দেশ একটি অভিপ্রায়ের প্রতিশ্রুতি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

বাহরাইন সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আমাদের আশা, দুই দেশের মধ্যে একটি অভিপ্রায়ের প্রতিশ্রুতি অর্জনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি।

তবে কূটনৈতিক অগ্রগতির এই দাবির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের জাওতার ও মাইফাদুন এলাকার মধ্যবর্তী সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং একজন আহত হন।

মঙ্গলবার থেকে এ পর্যন্ত এটি তৃতীয় প্রাণঘাতী হামলার ঘটনা। চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে।

ইসরায়েল ও হিজবুল্লাহএর মধ্যে সংঘর্ষ তুলনামূলকভাবে কমে এলেও দক্ষিণ লেবাননে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা চলছে, যা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১২

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৩

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৪

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৫

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৬

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৮

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯

গাছা থানার ওসি প্রত্যাহার

২০
X