বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘কুরুলুস উসমান’ অভিনেতার সাক্ষাৎ পেতে ভক্তদের ঢল

কুরুলুস উসমান অভিনেতার সাক্ষাৎ পেতে ভক্তদের ঢল। ছবি : সংগৃহীত
কুরুলুস উসমান অভিনেতার সাক্ষাৎ পেতে ভক্তদের ঢল। ছবি : সংগৃহীত

ঢাকার রাস্তায় উড়ছে কায়ি পতাকা। কায়ি হলো ওঘুজ তুর্কি জনগোষ্ঠী। সেই গোষ্ঠীকে নিয়ে নির্মিত জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘কুরুলুস উসমান’-এ উসমান বে চরিত্রে অভিনয় করেছেন তুর্কি তারকা বুরাক অ্যাজিভিট। বর্তমানে ঢাকায় আছেন তিনি। তাকে দেখতে রাজধানীর গুলশানে কায়ি পতাকা নিয়ে ভক্তদের ঢল নেমেছে।

জনপ্রিয় তুরস্কের সিরিজ ‘কুরুলুস উসমান’-এর নায়ক বুরাক অ্যাজিভিট। সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তাই তাকে এক নজর দেখতে বাংলাদেশের দর্শকদেরও আগ্রহের কমতি নেই।

বুরাক সকাল থেকেই গুলশানে অবস্থান করছেন। সেখানে সিঙ্গারের শো-রুমটি ঘুরে দেখছেন তিনি, যার বেশকিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভক্তদের সামনে এই অভিনেতা উপস্থিত হন বিকেল ৩ টার দিকে।

রোববার ২৬ মে গুলশান-১ এ অবস্থিত সিঙ্গার-বেকো স্টোরে হাজির হন বুরাক অ্যাজিভিট। সেখানে বাছাইকৃত ভক্তরা তার সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া এই অভিনেতার সঙ্গে সেভাবে আর কেউই দেখা করতে পারেননি।

এর আগে, ১৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বুরাক বলেন, ‘বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি। আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখ। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X