স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান অচলাবস্থার অবসানের পর ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর শুক্রবার থেকেই টুর্নামেন্ট পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পরিবর্তিত ম্যাচ সূচি।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা বৃহস্পতিবার পর্যন্ত খেলা বর্জনের অবস্থানে অনড় ছিলেন। তবে পরবর্তী আলোচনায় তারা নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করেন এবং চলমান প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, বিসিবির গৃহীত পদক্ষেপে তারা আশ্বস্ত, তবে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি বহাল থাকবে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে কোয়াব প্রতিনিধি ও বোর্ড পরিচালকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে বিপিএলে ক্রিকেট ফেরানোর ঘোষণা আসে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবারের স্থগিত দুটি ম্যাচ শুক্রবার আয়োজন করা হবে। আর শনিবারের নির্ধারিত ম্যাচগুলো পুনর্নির্ধারণ করে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিবি। ফলে টুর্নামেন্টের সূচিতে সাময়িক পরিবর্তন আসলেও লিগ পর্ব নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করা হচ্ছে।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, “১৮ জানুয়ারি আমাদের বিশ্রামের দিন ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। বৃহস্পতিবারের ম্যাচ শুক্রবার, আর শুক্রবারের ম্যাচ ১৮ তারিখে অনুষ্ঠিত হবে। আমরা সবাই খুশি যে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে পেরেছি।”

এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রিকেটের স্বার্থে তারা মাঠে ফিরতে প্রস্তুত এবং আশা করছেন, সামনে আর কোনো অচলাবস্থা তৈরি হবে না।

সমঝোতার মাধ্যমে বিপিএল পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রিকেট অঙ্গনে। এখন নজর মাঠের খেলায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X