স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:১৪ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে হঠাৎ করেই কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে আবির্ভাব ঘটে সৌদি প্রো লিগের। ফলে ইউরোপিয়ান ফুটবল থেকে সরে যাওয়ার পরে সৌদি আরবকে বেছে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর পর্তুগিজ সুপারস্টারের পথে হেঁটে এই লিগে যোগদান করেছিলেন নেইমার, সাদিও মানে, করিম বেনজেমার মতো রথি-মহারথিরা। কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম ছিল ফুটবল দুনিয়ার এক মহাতারকা। হ্যাঁ, রোনালদো-নেইমার-বেনজেমাদের পথে হাঁটেননি লিওনেল মেসি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা গতানুগতিক পথে না হেঁটে যোগ দেন মেজর লিগ সকারে। ক্যারিয়ারের গোধূলিতেও ইন্টার মায়ামির জার্সিতে মাঠ কাঁপাচ্ছেন এলএম টেন। অথচ, চাইলেই সৌদি প্রো লিগে খেলতে পারতেন মেসি। অবিশ্বাস্য মনে হলেও পিএসজি ছাড়ার পর ১৪৭০৭ কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন ফুটবল দুনিয়ার এই খুদে জাদুকর। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করে; বরং প্রত্যাখ্যান করে দিয়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

কিন্তু কেন? ২০২৩ সালে পিএসজি ছাড়েন লিওনেল মেসি। সেই সময়েই আল ইত্তিহাদের পক্ষ থেকে বড় অংকের প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে। দীর্ঘদিন পর মেসির সে বিষয়টি নিয়েই মুখ খুলেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের প্রেসিডেন্ট আনমার আল হাইলি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসজি ছাড়ার পর আমি মেসির সঙ্গে যোগাযোগ করেছিলাম। সেই সময়ে ১.৪ বিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়াতে প্রস্তুত ছিলাম। কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন পরিবারের কথা ভেবে। তার কাছে অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পরিবার।’

তবে মেসিকে দলে ভেড়ানোর আক্ষেপ এখনো রয়েছে আনমার আল হাইলির। আল ইত্তিহাদের সভাপতি বলেন, ‘মেসি যখন চাইবেন, তখনই যোগ দিতে পারেন ক্লাবে। যত টাকা বেতন চান, দিতে প্রস্তুত। সারা জীবনের জন্য চুক্তি চাইলে, তাতেও সমস্যা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X