মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

মোহাম্মদ মিঠুন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ মিঠুন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। দেশি ও বিদেশি কয়েকটি অচেনা নম্বর থেকে ফোনকল এবং হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাকে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মিঠুনের অভিযোগ, ওই নম্বরগুলো থেকে অশালীন ভাষায় গালাগাল করার পাশাপাশি ভয়ভীতি দেখানো হচ্ছে। বার্তাগুলোতে ক্রিকেটারদের ‘দালালি’ করার অভিযোগ তুলে দেশে ‘অস্থিতিশীলতা’ তৈরির দায় চাপানো হচ্ছে। এমনকি ‘আজকের পর কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে চলাফেরা করতে পারবে না’—এমন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মিঠুন হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন দেশের একটি গণমাধ্যমকে। তিনি বলেন, ‘রাত ৯টার পর থেকে হুমকির মাত্রা আরও বেড়েছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি। ক্রিকেটার হিসেবে নিজেদের অধিকার নিয়ে কথা বলাই কি অপরাধ? কেন এভাবে ভয় দেখানো হচ্ছে, সেটাই বুঝতে পারছি না।’

আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোয়াব সভাপতি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে বলে জানান তিনি।

দেশের ক্রিকেট অঙ্গনে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এই হুমকির অভিযোগ সামনে এলো। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কোয়াবের নেতৃত্বে বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হওয়ায় বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা।

এর আগে বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবিতে অনড় থাকার কথা জানান মিঠুন ও অন্যান্য ক্রিকেটাররা। পরে বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিলে কোয়াব কিছুটা নমনীয় অবস্থান নেয়। সংগঠনটি জানায়, নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং পরিচালক পদ থেকে তাকে সরানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলে ক্রিকেটাররা মাঠে ফেরার বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মিঠুন। বর্তমান সংকটকালে বিসিবির সঙ্গে আলোচনায় এবং ক্রিকেটারদের দাবিদাওয়া তুলে ধরার ক্ষেত্রে তিনিই কোয়াবের প্রধান মুখ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X