বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আইস্ক্রিনের ঈদ আয়োজন: প্রতিদিন থাকছে নতুন সিনেমা

আইস্ক্রিনের ঈদ আয়োজন: প্রতিদিন থাকছে নতুন সিনেমা । ছবি : সংগৃহীত
আইস্ক্রিনের ঈদ আয়োজন: প্রতিদিন থাকছে নতুন সিনেমা । ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জমজমাট কনটেন্ট নিয়ে আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ঈদের ছুটিতে দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াতে একের পর এক সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

ইতোমধ্যেই ছয়টি সিনেমার তালিকা প্রকাশ করেছে আইস্ক্রিন যেখানে রয়েছে বড়পর্দায় আলোচিত ও দর্শকপ্রিয় একাধিক সিনেমা। এই তালিকার সবচেয়ে বড় আকর্ষণ ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা ‘বরবাদ’। ৭ জুন সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে।

ঈদের কনটেন্ট লাইনে আজ ২৭ মে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’ সিনেমাটি। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন বরবাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয়। গেল ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় আসে।

এছাড়া আইস্ক্রিনের অরিজিনাল ওয়েব ফিল্ম ২৬ মে মুক্তি পেয়েছে ‘সারার সংসার’। কালের পুতুল খ্যাত নির্মাতা আকা রেজা গালিব নির্মাণ করেছেন এটি। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে এই নারীপ্রধান সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

ঈদের এই বিশেষ তালিকায় আরও রয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ ও ‘জংলি’ এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত আবু শাহেদ ইমন পরিচালিত ‘পায়ের তলায় মাটি নাই’।

আইস্ক্রিন জানিয়েছে কোরবানির ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিদিন একটি করে সিনেমা মুক্তি দেওয়া হবে। প্রকাশিত সূচি অনুযায়ী ২৬ মে ‘সারার সংসার’, ২৭ মে ‘রাক্ষস’, ২৮ মে ‘শান’, ২৯ মে ‘জংলি’ ৩০ মে ‘পায়ের তলায় মাটি নাই’ এবং ৭ জুন ‘বরবাদ’ দেখা যাবে।

ঈদকে ঘিরে বড়পর্দার আলোচিত সিনেমাগুলোর একের পর এক ওটিটি মুক্তির ঘোষণায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে সিনেমাগুলো দেখতে পারেননি তাদের জন্য ঈদের ছুটিতে ঘরে বসেই সিনেমা উপভোগের বড় সুযোগ তৈরি করছে আইস্ক্রিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X