বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আজীবন সম্মাননায় কনকচাঁপা

রুমানা মোর্শেদ কনকচাঁপা । ছবি : সংগৃহীত
রুমানা মোর্শেদ কনকচাঁপা । ছবি : সংগৃহীত

বগুড়ার পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন এর খোলা মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল দেশের সংগীতজগতের উজ্জ্বল তারকাদের মিলনমেলা।

এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। মঞ্চে তার নাম ঘোষণা করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। অতিথিদের উপস্থিতিতে কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বার্তাপ্রধান শাইখ সিরাজ টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং আরও অনেকে।

আয়োজনে বিশেষ সম্মাননা লাভ করেছেন লোকগানের প্রখ্যাত শিল্পী কাঙালিনী সুফিয়া। তার নাম ঘোষণা করেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। মঞ্চে উপস্থিত অতিথিরা তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক ও চেক প্রদান করেন।

এদিন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা ছাড়াও দর্শকদের মন জয় করেন তানভীর আলম সজীব ও তার দল মেহরীন মাহতিম সাকিব মো. খুরশীদ আলম বাপ্পি লিজা সাব্বির লুইপা শওকত হায়াত খান ইমরান কোনাল অনন্যা বিউটি সালমা আতিয়া আনিসা শফিক তুহিন ঝিলিক কিশোর এবং অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ।

এ ছাড়া সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মঞ্চ মাতিয়ে রাখেন। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম এবং উপস্থাপনা করেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X