বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুকে উৎসর্গ করে গান গাইলেন এস আই টুটুল

এস আই টুটুল ও এহসান এলাহী ফান্টি । ছবি : সংগৃহীত
এস আই টুটুল ও এহসান এলাহী ফান্টি । ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির নিস্তব্ধতা ভেঙে আবারও সুরের মায়াজালে ফিরলেন বাংলা গানের জনপ্রিয় জাদুকর এস আই টুটুল। তবে এবার ফেরাটা শুধু নতুন গানে নয়, বরং এক বুক আবেগ আর স্মৃতিকে সঙ্গী করে। নতুন এই একক গান ‘চার দেয়ালে বন্দি’ প্রকাশ পেয়েছে তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন লিটন ঘোষ জয়। বরাবরের মতোই সুর, সংগীতায়োজন ও গানটির সার্বিক প্রযোজনায় ছিলেন খোদ এস আই টুটুল। তবে গানটির নেপথ্যে থাকা আবেগই এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এস আই টুটুল এই গানটি উৎসর্গ করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এবং কিংবদন্তি ব্যান্ড 'নগর বাউল'-এর প্রখ্যাত ড্রামার এহসান এলাহী ফান্টি-কে। একইসাথে সেই সমস্ত নিঃসঙ্গ মানুষদের কথা ভেবেছেন তিনি, যারা একাকীত্বের আড়ালে জীবন কাটান।

অন্যদিকে, গীতিকার লিটন ঘোষ জয় তার লেখাটি উৎসর্গ করেছেন দেশের নন্দিত অভিনেত্রী তানিয়া আহমেদকে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) টুটুল ফেসবুকে গানটি প্রকাশ করে লেখেন, ‘গানটি উৎসর্গ করছি, আমার প্রিয় বন্ধু, এহসান এলাহী ফান্টিকে যিনি নগর বাউল ব‍্যান্ডের ড্রামার। সেই সাথে আমার সেই ভক্তদেরকে যারা ভীষণ একা। গীতিকার জয় উৎসর্গ করেছেন তার প্রিয় অভিনেত্রী মিসেস তানিয়া আহমেদকে।’ তবে একটি বিষয় স্পষ্ট করে এই শিল্পী জানান, গানটির সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল খোঁজার চেষ্টা না করাই ভালো। কারণ যাদের উদ্দেশে এটি উৎসর্গ, তারা তার জীবনের অত্যন্ত প্রিয় মানুষ, যাদের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য সুখস্মৃতি।

গানটি প্রসঙ্গে টুটুল বলেন, ‘এটি চেনা ধাঁচের বাইরে একটু অন্যরকম। নিজের পছন্দের সংগীতধারার ছোঁয়ায় তৈরি এই গান নিয়ে ভিউ বা ট্রেন্ড নয়, বরং শ্রোতার অনুভূতিই বেশি গুরুত্বপূর্ণ। অল্প সংখ্যক শ্রোতাও যদি গানটি হৃদয়ে জায়গা দেন, তাতেই আমি তৃপ্ত হব।’

প্রসঙ্গত, বর্তমানে প্রবাসে থাকলেও দেশের মাটির সুর আর শিকড়ের টানে টুটুল নিয়মিত গান প্রকাশ করে চলেছেন। গত ঈদে প্রকাশিত তার গানগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। সংগীতের এই দীর্ঘ পথচলায় নিজের গুরুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে টুটুল যে নতুন ধারার গান উপহার দিচ্ছেন, তা বাংলা সংগীতের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সংগীতানুরাগীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X