বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

তানিয়া আহমেদ ও জায়েদ খান। ছবি : সংগৃহীত
তানিয়া আহমেদ ও জায়েদ খান। ছবি : সংগৃহীত

দেশের বরেণ্য অভিনেত্রী তানিয়া আহমেদ ও আলোচিত চিত্রনায়ক জায়েদ খান—দুজনই বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশালের সন্তান। তানিয়া জন্মেছেন পটুয়াখালীতে, আর জায়েদ পিরোজপুরের ছেলে। সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে এবার এই দুই তারকা মুখোমুখি হলেন সুদূর যুক্তরাষ্ট্রে। উপলক্ষ—জায়েদ খানের উপস্থাপনায় জনপ্রিয় টক শো। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খানের ‘সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে হাজির হয়েছেন তানিয়া আহমেদ।

প্রথম সিজনের ১২টি পর্বের সাফল্যের পর শুরু হওয়া দ্বিতীয় সিজনের এই বিশেষ পর্বে দর্শকদের জন্য থাকছে নানা চমক। প্রাণবন্ত আড্ডায় উঠে এসেছে তানিয়া আহমেদের তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্দার আড়ালের নানা অজানা গল্প। উপস্থাপক জায়েদ খানের সঙ্গে তানিয়ার জমজমাট কথোপকথন দর্শকদের দারুণ বিনোদন দেবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, পর্বটি আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেজে লাইভ সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও একাধিক মামলার কারণে আর দেশে ফেরেননি জায়েদ খান। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X