কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : ২৯ মে ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী মারা গেছেন। হাস্যরসাত্মক বিভিন্ন ভিডিও বানাতেন তিনি। গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে ঘিরে তৈরি করা সেই ভিডিওগুলো দর্শকের মন জয় করে নিতেন। সায়নী চক্রবর্তীর আকস্মিক এই মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে তার অনুসারীদের।

বৃহস্পতিবার (২৮ মে) সকালেও মলি চক্রবর্তীর পেজে কিছু ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী ছিলেন না। এর কয়েক ঘণ্টা পর সায়নীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আত্মহত্যা করেছেন এই তরুণ ব্লগার। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জানা গেছে, সম্প্রতি সায়নীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছিল। জীবনের এই বিশেষ মুহূর্তের ছবিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন। হাসিখুশি সেই পোস্টের কয়েক দিনের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেননি।

শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সায়নী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। মা-মেয়ের যৌথ পেজের পাশাপাশি আলাদা পেজও ছিল তাদের। মৃত্যুর একদিন আগেও তাদের পেজে পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করা হয়।

মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মলি চক্রবর্তী। সায়নীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারীরা।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১০

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১১

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১২

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৩

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৬

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৭

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৮

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৯

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

২০
X