বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর প্রেম

দেব ও শুভশ্রী। ছবি : সংগৃহীত
দেব ও শুভশ্রী। ছবি : সংগৃহীত

টালিউডের রুপালি পর্দার সবচেয়ে আলোচিত জুটির একটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার ছবি ‘চ্যালেঞ্জ’-এর মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু তাদের। রিল লাইফের প্রেম যেন ছড়িয়ে পড়ে রিয়েল লাইফেও। একসময় একে অপরের অঙ্গীকারে বাধা পড়ার গুঞ্জন ছড়ায় টালিপাড়ায়। পরিবার পর্যন্ত গড়ায় সম্পর্কের গভীরতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সব স্বপ্ন যেন এক ঝড়ে ভেঙে পড়ে! মিলনের গল্প শেষে পর্দা নামে বিচ্ছেদের করুণ অধ্যায়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘চ্যালেঞ্জ’ ছবির পর ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমাতে কাজ করার সময়ই তাদের প্রেম গভীর হয়। সময়ের সঙ্গে সঙ্গে দেবের জীবনে প্রবেশ করেন আরেক তরুণী রুক্সিনি মৈত্র। সে সময় রুক্সিনি মডেলিংয়ে যুক্ত ছিলেন। কিন্তু দেব–রুক্সিনির ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, সম্পর্কের ইতি ঘটে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’ ছিল দেব–শুভশ্রীর শেষ ছবি একসঙ্গে। যদিও প্রেম ভাঙার পর ২০১৫ সালে তারা আবার জুটি বাঁধেন ‘ধূমকেতু’ ছবিতে, যা প্রেমের গল্পে ভরপুর। এই ছবিটি নানা জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন, অবশেষে এক দশক পর এই মাসেই মুক্তি পাচ্ছে।

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেব-শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, রুদ্রনীল ঘোষসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি মাসের ১৪ তারিখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X