বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

‘প্রজাপতি ২ । ছবি : সংগৃহীত
‘প্রজাপতি ২ । ছবি : সংগৃহীত

টালিপাড়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্কের ওঠাপড়া, দুষ্টু-মিষ্টি মুহূর্ত, আর একসঙ্গে কাটানো সময় যেন বারবার নতুন করে শিরোনাম ছিনিয়ে নেয়। এরই মাঝে দেব পুরোপুরি ডুবে আছেন কাজে। মুক্তির অপেক্ষায় তার বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’। ইতোমধ্যেই সিনেমাটির প্রকাশিত পোস্টার ও টিজারে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। আর ফ্যানদের প্রশ্ন, দেবের এই নতুন ছবির মতোই কি জীবনের পর্দাতেও দেখা মিলবে কোনো নতুন অধ্যায়ের?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন প্রজাপতি ২-তে দেবকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে। বাস্তবেও কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আছে। আপাতত তাকে বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলার বললেও কিছু ভুল হয় না। সামনে পেলেই ৪২ বছরের দেবের কাছে অনেকেই প্রশ্ন রাখেন, ‘কবে বিয়ে করছেন’। এবার সরাসরি বাবা হওয়া নিয়ে কথা বললেন তিনি।

এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন আসতে, বেশ চমকেই যান দেব। সেখানে তিনি বলেন, ‘আগে তো বিয়ে করতে হবে।’ বিয়ে নিয়ে দেব আরও বলেন, ‘অবশ্যই নিজের পরিবারের গড়ার ইচ্ছে আমার আছে। আসলে আমি মনে করি এইগুলো সবই ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।’

প্রজাপতি ২-তে ফের দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১০

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৩

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৪

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৫

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৬

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৭

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৮

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

২০
X