শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

দেবের ভাইফোঁটার ছবিতে যা দেখা গেল

দেব ও শ্রেয়া I ছবি: সংগৃহিত
দেব ও শ্রেয়া I ছবি: সংগৃহিত

ভাইফোঁটার সকালে ছড়িয়ে ছিল উৎসবের উচ্ছ্বাস, দেব-শ্রেয়ার মিষ্টি মুহূর্তে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু সেই হাসিখুশি ছবির মাঝেই চোখ আটকে গেল এক জায়গায়, নায়কের পায়ে পরানো ব্যান্ডেজ ক্যাপ। মুহূর্তেই শুরু হলো জল্পনা! কী হয়েছে দেবের পায়ে? শুটিংয়ের সময় চোট, নাকি অন্য কিছু? আনন্দের ছবির মাঝেই উদ্বেগে ভরে উঠেছে অনুরাগীদের মন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দেব এখনো স্পষ্ট করে কিছু জানাননি তার পায়ের আঘাতের বিষয়ে। তবে কেউ কেউ অনুমান করেছেন, সম্ভবত আঙুলের হাড় বেড়ে গেছে। তাই হয়তো এই ‘ক্যাপ’ পরে রয়েছেন তিনি। আবার কারও মনে হয়েছে, নিশ্চয়ই নায়ক পায়ে চোট পেয়েছেন।

কিন্তু ‘জখম’ পা নিয়েই হাসিমুখে ভাইফোঁটায় অংশ নিতে দেখা গিয়েছে তাকে।

এদিকে সেই ‘ধূমকেতু’র প্রচারপর্ব থেকে শুরু হয়েছে। তার পর পূজার চাপ। দুর্গাপূজায় মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’। ছবিমুক্তির আগে বিভিন্ন জেলায় জেলায় গিয়েছিলেন নায়ক। মুক্তি পাওয়ার পরেও তিনি প্রচার চালিয়ে গিয়েছেন। এর পরে, ডিসেম্বরে মুক্তি পাবে ‘প্রজাপতি ২’। দর্শকদের মনে প্রশ্ন, কাজের চাপেই কি নিজের পায়ে এই ‘কাণ্ড’ ঘটালেন অভিনেতা? এর মধ্যে লন্ডনে শুটিং সেরে এসেছেন।

সম্প্রতি দুবাইয়ে ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনেও গিয়েছিলেন তিনি। সঙ্গে গিয়েছিল তার গোটা পরিবার। আপাতত নায়কের পায়ে কী হয়েছে? সেই উত্তরের অপেক্ষায় তার অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X