কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

পকেটমারের অভিযোগে আবার শিরোনামে অভিনেত্রী রূপা দত্ত

অভিনেত্রী রূপা দত্ত। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রূপা দত্ত। ছবি : সংগৃহীত

অভিনেত্রী রূপা দত্ত এবার পুলিশের হাতে ধরা পড়েছেন চুরির অভিযোগে। নন্দরাম মার্কেটের কাছে ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।

ওপার বাংলার রূপা কলেজ থেকে স্নাতক শেষ করার পর অভিনয়ে আগ্রহ নিয়ে মুম্বাই চলে যান। সেখানে তিনি ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে পরিচিতি পান এবং ‘কেল্লাফতে’ ছবিতেও কাজ করেন। এরপর কিছু ছোট সিরিয়ালেও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে বর্তমানে তার নাম মূলত বিভিন্ন অপরাধসংক্রান্ত কারণে আলোচনায় আসে।

এর আগে ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেট থেকে চুরি করতে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়েছিলেন। তখন তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া ২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগও করেছিলেন রূপা। পরে পুলিশি তদন্তে বোঝা যায়, তিনি ভুলবশত অন্য একজনকে পরিচালক মনে করেছিলেন।

সর্বশেষ ঘটনার তদন্তে পুলিশ তার বাড়ি থেকে মোট ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে। অভিযোগ অনুযায়ী চুরির সময় প্রায় ২০ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা নেওয়া হয়েছিল।

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X