বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পরিচালকের ভুলে ২০ বছর ধরে আড়ালে ‘রুক্মিনী’ নাম

কোয়েল মল্লিক I ছবি : সংগৃহীত
কোয়েল মল্লিক I ছবি : সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের হৃদয়ে ‘কোয়েল মল্লিক’ হিসেবেই রাজত্ব করছেন। রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও নিজের অভিনয় গুণে তিনি হয়ে উঠেছেন টালিউড কুইন। কিন্তু ভক্তরা হয়তো অনেকেই জানেন না, যে নামে তাকে সবাই চেনেন, সেটি তার আসল নাম নয়! দীর্ঘ ২০ বছর পর এক সাক্ষাৎকারে সেই গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, তার আসল বা পোশাকি নাম ‘রুক্মিনী মল্লিক’। আর ‘কোয়েল’ নামটি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে তার প্রথম সিনেমার পরিচালকের একটি অনিচ্ছাকৃত ভুল।

পরিচালকের সেই ‘ঐতিহাসিক’ ভুল ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কোয়েলের। সেই সিনেমার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। তিনি জানতেন না যে ‘কোয়েল’ আসলে অভিনেত্রীর ডাকনাম।

স্মৃতিচারণ করে কোয়েল বলেন, ‘পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে না জিজ্ঞেস করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।’ সেই ভুলটাই তার ক্যারিয়ারের পরিচয়ে পরিণত হয়।

দুই রুক্মিনী বিভ্রাট! আসল নাম প্রকাশ্যে আনার পর মজার এক সমীকরণের কথাও বলেন অভিনেত্রী। তিনি জানান, পরিচালকের সেই ভুল না হলে আজ টলিউডে হয়তো দুই ‘রুক্মিনী’র রাজত্ব চলত। কারণ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও দেবের প্রেমিকা রুক্মিনী মৈত্রর সঙ্গে তার নামের হুবহু মিল হয়ে যেত।

কোয়েল মজা করে বলেন, ‘আমার আসল নাম ব্যবহত হলে একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক দুই রুক্মিনীকে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। পরিচালকের সেই ভুলের কারণেই আজ দর্শকরা আমাকে আলাদাভাবে চেনেন।’

কাজের খবর নাম বদলের গল্পের বাইরে কাজের জগতেও বেশ ব্যস্ত সময় পার করছেন কোয়েল। বর্তমানে তার অভিনীত নতুন সিনেমা ‘মিতিন মাসি : একটি খুনির সন্ধানে’ প্রেক্ষাগৃহে চলছে। এছাড়া সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে কামব্যাক করেছেন তিনি।

টালিউড পাড়ায় জোর গুঞ্জন রয়েছে, সুপারস্টার দেবের পরবর্তী সিনেমা ‘খাদান ২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে এই ‘রুক্মিনী’ ওরফে কোয়েল মল্লিককে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X