বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সম্পর্ক’ নিয়ে যা বললেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকI ছবি: সংগৃহীত
কোয়েল মল্লিকI ছবি: সংগৃহীত

টালিউডের পর্দায় যেমন পরিমিত ও পরিণত উপস্থিতি, বাস্তব জীবনেও তেমনই সংযত ও পরিশীলিত কোয়েল মল্লিক। ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর নীরব থাকেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার সেই নীরবতা ভেঙে খুলে দিলেন মনখোলা আলাপের দরজা—নতুন প্রজন্মের উদ্দেশে দিলেন সম্পর্ক আর ভালোবাসা টিকিয়ে রাখার অনন্য কিছু ‘ডেটিং টিপস’।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ‘সম্পর্ক’ বিষয়টি আলোচনা করেন কোয়েল মল্লিক।

অভিনেত্রী বলেন, ‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডলস নয়। এরকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালটি থাকে।‘ উদাহরণ টেনে কোয়েল মল্লিক বলেন, ‘তাই জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না, তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়েছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। আমি হয়তো একটু পুরোনোপন্থি। কিন্তু আমি এভাবেই ভালোবাসতে ভালোবাসি।’

কোয়েল মল্লিকের এসব বক্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যল মিডিয়ায়। তার এই ভাবনাকে সমর্থন জানিয়েছেন ভক্ত-অনুসারিরা।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। ২০২০ সালের ৫ মে অর্থাৎ বিয়ের সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে আসে পুত্র কবীর। গত বছরের ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X