বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা না চাইলে মামলার হুমকি, মিমিকে আইনি নোটিশ

মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় আয়োজক তনয় শাস্ত্রীকে শ্রীঘরে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী। এবার সেই মামলায় জামিনে মুক্ত হয়েই অভিনেত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন ওই আয়োজক। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে পাঠানো এক আইনি নোটিশে মিমির কাছে জনসমক্ষে ক্ষমা চাওয়াসহ ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

তনয় শাস্ত্রীর পাঠানো নোটিশে মূলত তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। প্রথমত, অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে মিমিকে দেওয়া ২ লাখ ৬৫ হাজার রুপি ফেরত চাওয়া হয়েছে। আয়োজকের দাবি, রাত সাড়ে ৯টায় পৌঁছানোর কথা থাকলেও মিমি পৌঁছান সাড়ে ১১টায় এবং সাথে সাথে স্টেজে ওঠেননি।

দ্বিতীয়ত, মিমির দায়ের করা অভিযোগের কারণে তনয় শাস্ত্রীকে কারাভোগ করতে হয়েছে, যা তার মানহানি ঘটিয়েছে। এর ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ রুপি দাবি করা হয়েছে।

তৃতীয়ত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমিকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত ২৬ জানুয়ারি রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি অনুষ্ঠানে গেলে আয়োজকদের দ্বারা অপমানিত হয়ে মঞ্চ থেকে নামতে বাধ্য হন মিমি। এরপর তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে দেরি করে পৌঁছানোর যে অভিযোগ আয়োজকরা তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মিমি।

এক ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী স্পষ্ট জানান, “আত্মসম্মান, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্য দিয়ে আমি ক্যারিয়ার গড়েছি। মঞ্চের পেছনে নিজের গাড়িতে ২০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করেছি সম্মান রক্ষার্থে, কারণ তখনো অন্য একজন শিল্পী তার পরিবেশনা শেষ করছিলেন।”

প্রতিশোধ নয়, বরং জবাবদিহি নিশ্চিত করতেই তিনি আইনি পথ বেছে নিয়েছেন জানিয়ে বলেন, “আমরা যদি সীমারেখা না টানি, তাহলে এটা অন্যদের সঙ্গেও ঘটতেই থাকবে।”

রাজনৈতিক ময়দান ছাড়ার পর অভিনয়ে খুব একটা সরব নন মিমি। ২০২৪ সালে তাকে দুটি সিনেমায় দেখা যায়। এর মধ্যে বাংলাদেশের মেগাহিট ‘তুফান’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করে দারুণ সাড়া ফেলেন তিনি। গত বছর মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ‘রক্তবীজ টু’। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X