বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা হতে চাননি পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। পর্দার সামনে তার অভিনয় আর পর্দার পেছনে তার নির্মাণ— দুই মাধ্যমেই তিনি জয় করেছেন দর্শকহৃদয়। তবে সম্প্রতি এক স্মৃতিচারণায় এই তারকা জানালেন এক চমকপ্রদ তথ্য; তিনি নাকি কখনোই অভিনেতা হতে চাননি!

সময়টা ১৯৯৯ সাল। অভিনেতা নয়, বরং নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে ঘুরছিলেন তরুণ পরমব্রত। সেই সময় কিংবদন্তি অঞ্জন দত্তের ‘হাফ চকলেট’ শো-তে কাজ করার সুযোগ পান তিনি। পরমব্রতর ভাষ্যমতে, ‘অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কিংবদন্তি অঞ্জন দত্তের সঙ্গে সময় কাটানো এবং সিনেমা তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার একটি মজাদার সুযোগ ছিল সেটি। সত্যি কথা বলতে, কিছুটা আয়ের লোভও ছিল।’

পকেটমানি আর সিনেমা শেখার আগ্রহ থেকে শুরু করলেও ‘নিয়তি’ তাকে অন্য পথে নিয়ে যায়। পরমব্রত জানান, মাত্র দেড় বছরের ব্যবধানে তিনি টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠেন। মৈনাক উপাখ্যান, অন্তরালে, এক আকাশের নিচে কিংবা উৎসবের রাত্রির মতো জনপ্রিয় সব টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে দ্রুত পরিচিতি পান তিনি। প্রয়াত নির্মাতা যীশু দাশগুপ্তের অধীনেও কাজ করেছেন তিনি।

সম্প্রতি দীর্ঘ ১৫ বছর পর নিজের প্রথম শুটিং স্পট ‘ইন্দ্রপুরী স্টুডিও’তে পা রেখেছিলেন এই তারকা। পুরোনো দিনের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। পরমব্রতর মতে, দেড় দশক পর সেই চেনা আঙিনায় ফিরে আসা এবং স্মৃতিচারণ করাটা তার জন্য বেশ কষ্টের ও একইসঙ্গে ভীষণ ভালো লাগার।

কাকতালীয়ভাবে অভিনয়ে আসা পরমব্রত আজ টলিউড ছাড়িয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, অথচ তার শুরুটা ছিল শুধুই নির্মাণের নেশা থেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X