বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বাবার কোলে এই ছোট্ট মেয়েটি এক নায়কের স্ত্রী; চিনতে পারছেন?

পিয়া চক্রবর্তী ও  তার বাবা I ছবি : সংগৃহীত
পিয়া চক্রবর্তী ও তার বাবা I ছবি : সংগৃহীত

বাবার কোলে নিশ্চিন্তে আশ্রয় নেওয়া ছবির এই ছোট্ট শিশুটি আজ নিজেই এক সন্তানের মা। যার কোলে এখন সাত মাসের এক ফুটফুটে পুত্রসন্তান। বিনোদন জগতের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত নেই। তিনি একাধারে সমাজকর্মী এবং সুগায়ক। একসময় টালিউডের এক জনপ্রিয় গায়কের ঘরনী ছিলেন, আর এখন তিনি সংসার করছেন টালিউডেরই অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতার সঙ্গে। চিনতে পারছেন ছবির এই খুদেকে?

তিনি আর কেউ নন—পিয়া চক্রবর্তী। সম্প্রতি বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শৈশবের এই আবেগঘন ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্মৃতিচারণ করেছেন পিয়া। উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান তার বাবা। বাবার স্মৃতির উদ্দেশ্যেই এই নস্টালজিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

পেশাগত জীবনে পিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরেই তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করছেন। পাশাপাশি গানেও রয়েছে তার বেশ দক্ষতা। তবে বর্তমানে তার বড় পরিচয় তিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী।

পিয়ার ব্যক্তিগত জীবন অনেকটা সিনেমার গল্পের মতোই। এর আগে জনপ্রিয় গায়ক অনুপম রায়ের সঙ্গে প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন ছিল তার। ২০২১ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সেই সংসারের ইতি টানেন তারা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধেন পিয়া।

বর্তমানে পরমব্রত ও পিয়া তাদের সুখের সংসারে নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০২৫ সালের জুন মাসে এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান ‘নিষাদ’। ছেলের বয়স এখন সাত মাস। মাঝেমধ্যেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন এই তারকা দম্পতি, যা ভক্তদের হৃদয়ে ভালোবাসার জায়গা করে নিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১০

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১১

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১২

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৩

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৪

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৫

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৬

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৭

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৮

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৯

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

২০
X