বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা

তমাল রায় চৌধুরী। ছবি : সংগৃহীত
তমাল রায় চৌধুরী। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা তমাল রায় চৌধুরী আর নেই। সোমবার (৯ মার্চ) ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে প্রাণ সঞ্চার করা এই অভিনেতার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো টালিউড অঙ্গনে। প্রিয় এই শিল্পীর আকস্মিক প্রয়াণে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর বেদনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুত্র, পুত্রবধূ ও কন্যা নিয়ে সংসার অভিনেতা তমাল রায় চৌধুরীর। জানা যায়, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা। সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তিনি। তবে ঘুম থেকে না ওঠায় পরিচারিকার সন্দেহ হয়। তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ পাননি। তাড়াতাড়ি চিকিৎসককে ডাকা হয়।

ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই প্রয়াত হন অভিনেতা। ঘুমের মধ্যে হৃদরোগের জেরে তার প্রাণহানি বলেই চিকিৎসক জানিয়েছেন।

এদিকে সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লিখেছেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সবার প্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী।‘ আজ বিকাল চারটায় ভারতের টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে অভিনেতার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন তার সহকর্মীরা। এরপর কেওড়াতলা মহাশ্মশানে হবে অভিনেতার শেষকৃত্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫-১ গোল বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১০

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১১

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১২

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৩

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৪

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৫

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৬

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৭

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৮

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৯

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

২০
X