কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটি-কালবেলা বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব শুরু শুক্রবার

https://www.kalbela.com/admin/news-list/modify/144732#
গ্রাফিক্স : কালবেলা।

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি উৎসবের আয়োজন করেছে কালবেলা অনলাইন। এ ভর্তি উৎসবে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য ১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে এই ভর্তি উৎসব শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। ভর্তি উৎসবে অংশগ্রহণ করতে কোনো ফি দিতে হবে না।

উৎসবটি মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এতে যোগ দিতে পারবেন।

এই উৎসবে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), সাউথইস্ট ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

ভর্তি উৎসবে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত জানতে পারবেন। সেই সঙ্গে ২০০টির বেশি প্রোগ্রাম থেকে নিজের জন্য বাছাই করাসহ কুইজেও অংশ নিতে পারবেন।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ভর্তি প্রক্রিয়া, কোর্সের বিবরণ, ফি-স্ট্রাকচার এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন।

কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে জানতে ‘Visit Website’ - এ ক্লিক করুন।

এ ছাড়া কালবেলার অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইভেন্ট পেজে নিয়মিত আপডেট পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X