কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ৭৩ বছর বয়সী রাজনীতিবিদ

জর্জ ম্যাসন ইউনিভার্সিটি। ছবি : সংগৃহীত
জর্জ ম্যাসন ইউনিভার্সিটি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৭৩ বছর বয়সী এক রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তিনি স্নাতকোত্তর শ্রেণিতে ক্লাসও শুরু করেছেন। নিয়মিত শিক্ষার্থীদের মতো ব্যবহারিক শ্রেণি কার্যক্রমেও অংশ নিচ্ছেন।

এপির প্রতিবেদনে বলা হয়, ডন বেয়ার নামের ওই রাজনীতিবিদ ভার্জিনিয়া থেকে ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচিত কংগ্রেসম্যান। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান অর্জনে এ পদক্ষেপ নিয়েছেন।

ডন বেয়ার জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে ভর্তি হন। জ্ঞান অর্জনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনের বড় একটি সময় ব্যয় করছেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে এপি।

ডন বেয়ার। ছবি : সংগৃহীত

ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়। তিনি বলেন, ‘আমরা কল্পনাও করতে পারি না যে, এআইয়ের কারণে আমাদের জীবন আগামী পাঁচ, দশ বা বিশ বছর পর কতটা আলাদা হবে। শিগগিরই হয়তো আমাদের পেছনে রোবট চোখ রাঙিয়ে আসবে না কিন্তু এর বাইরেও আমাদের আরও গভীর অস্তিত্ব ঝুঁকি আছে। এসবের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে।’

তিনি জানান, তার আগ্রহ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। এ আগ্রহ হঠাৎ জন্মেনি বলেও জানান তিনি।

তিনি বলেন, ছোটবেলা থেকেই কম্পিউটার নিয়ে তিনি কৌতূহলী। বর্তমানে প্রযুক্তি অনেক পরিবর্তন হয়েছে। যা তার অজানা। তাই তিনি এআই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও জানতে আগ্রহী হয়েছেন। তিনি এখন কম্পিউটার কোড ও অন্যান্য বিষয়ে ধাপে ধাপে শিখছেন।

এ ছাড়া তরুণদের সঙ্গে ক্লাস করার বিষয়টি তিনি উপভোগ করছেন। সহপাঠী হিসেবে একজন কংগ্রেসম্যানকে পেয়ে নিয়মিত শিক্ষার্থীরাও বিচলিত নন বলে জানান তিনি।

রাজনীতির পাশাপাশি ডন বেয়ারের গাড়ির ডিলারশিপের ব্যবসা আছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু করা যুক্তরাষ্ট্রের প্রথম গাড়ি ডিলারদের একজন তিনি।

নতুন কিছু শেখার প্রতি তার এ অকৃত্রিম আগ্রহ প্রশংসা কুঁড়িয়েছে। বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মেলাতে তার উদ্যোগ অনুকরণীয় বলে মন্তব্য করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X