বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, নতুন আক্রান্ত ১৭৯

এডিস মশা। ছবি : সংগৃহীত
এডিস মশা। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া ওই ব্যক্তির নাম মো. শাহীন। তিনি বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকার মো. আব্দুল লতিফের ছেলে।

গত মঙ্গলবার দুপুরে তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ২৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দুজন এবং ভোলা ও পিরোজপুরে একজন করে মারা গেছেন।

তাছাড়া চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ২৯০ জন। এর মধ্যে সর্বশেষ ১১ নভেম্বর সকাল ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বিভাগের মধ্যে বরগুনা জেলা এগিয়ে। সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X