কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬০

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৮ জন মারা গেলেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬০ জন।

বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬২১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩০৩ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৬ জন। ঢাকায় ৩ হাজার ৫৮৩ এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

গোল্ডেন বুট জিততে মেসির সামনে আজ যে সমীকরণ

তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘টেট ব্রাদার্স’

১০

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১১

বিশ্বকাপ ফাইনাল দেখতে জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

১২

শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ : চিফ প্রসিকিউটর

১৩

বালু উত্তোলন নিয়ে দলীয় দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

১৪

সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৬

ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

১৭

নদীর পাড়ে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, তরুণ আটক

১৮

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর যেভাবে সন্ধান মেলে মেজর মোজাফফরের

১৯

বিশ্বকাপে চ্যাম্পিয়নদের কেন নকল ট্রফি দেওয়া হয়?

২০
X