কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কোন পেশার মানুষরা পরকীয়ায় বেশি জড়ান? জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য

পরকীয়ার কারন সমুহ
মানুষ কেন পরকীয়ায় জড়ায়, এর উত্তর একেকজনের ক্ষেত্রে একেক রকম। ছবি : সংগৃহীত

মানুষ কেন পরকীয়ায় জড়ায়, এর উত্তর একেকজনের ক্ষেত্রে একেক রকম। কারও কাছে এটি সাময়িক আকর্ষণ, কারও কাছে মানসিক শূন্যতা পূরণের চেষ্টা।

আবার ‘মাইক্রোচিটিং’ থেকে শুরু করে পূর্ণাঙ্গ সম্পর্ক; পরকীয়ার ধরনও ভিন্ন হতে পারে। এমনকি কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়, বুদ্ধিমান ব্যক্তিরাও অনেক সময় সম্পর্কে একঘেয়েমি এড়াতে নতুন কিছু খোঁজেন।

সম্প্রতি বিবাহিতদের জন্য সম্পর্ক তৈরির ওয়েবসাইট অ্যাশলি ম্যাডিসন-এর এক জরিপে উঠে এসেছে, কোন পেশার মানুষেরা তুলনামূলক বেশি পরকীয়ায় জড়ান। ১,০৭৪ জন সদস্যের ওপর করা এই জরিপে তাদের পেশা ও ব্যক্তিগত আচরণ নিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

মজার বিষয় হলো, যারা সম্পর্কে অবিশ্বস্ত, তাদের অনেকেই কিন্তু কর্মজীবনে বেশ স্থির। জরিপে দেখা গেছে, প্রায় ৪৪ শতাংশ উত্তরদাতা কখনো চাকরি পরিবর্তন করেননি, আর যারা করেছেন, তারা গড়ে ১০ বছরে একবার পরিবর্তন করেছেন।

চলুন দেখে নেওয়া যাক, পুরুষ ও নারীদের ক্ষেত্রে শীর্ষ ১২টি পেশা, যেখানে পরকীয়ার প্রবণতা তুলনামূলক বেশি দেখা গেছে।

পুরুষদের ক্ষেত্রে শীর্ষ ১২ পেশা

১২. সামাজিক সেবা - ২%

১১. কৃষি – ৩%

১০. শিল্প ও বিনোদন – ৩%

৯. শিক্ষা – ৪%

৮. আইন পেশা – ৪%

৭. চিকিৎসা – ৫%

৬. মার্কেটিং ও কমিউনিকেশন – ৬%

৫. ফাইন্যান্স – ৮%

৪. রিটেইল ও হসপিটালিটি – ৮%

(যেমন—ওয়েটার, বারটেন্ডার, হোটেল কর্মী)

৩. উদ্যোক্তা

নিজের মতো করে চলার প্রবণতা থাকায় তারা ব্যক্তিগত জীবনেও স্বাধীন সিদ্ধান্ত নিতে আগ্রহী, এমনটাই বলছে জরিপ।

২. আইটি – ১২%

১. ট্রেডস – ২৯%

এই পেশায় অনিয়মিত সময়সূচি ও শিফট ডিউটি থাকায় গোপনে সম্পর্ক বজায় রাখা তুলনামূলক সহজ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নারীদের ক্ষেত্রে শীর্ষ ১২ পেশা

১২. রাজনীতি – ১%

১১. শিল্প ও বিনোদন – ৪%

১০. আইন পেশা – ৪%

৯. ট্রেডস – ৪%

৮. মার্কেটিং ও কমিউনিকেশন – ৪%

৭. আইটি – ৮%

৬. রিটেইল ও হসপিটালিটি – ৯%

৫. সামাজিক সেবা – ৯%

৪. ফাইন্যান্স – ৯%

৩. উদ্যোক্তা

স্বাধীনতা ও নিজস্ব সিদ্ধান্তের প্রবণতার কারণে পুরুষদের মতোই নারীদের ক্ষেত্রেও উদ্যোক্তারা তালিকার শীর্ষে।

২. শিক্ষা – ১২%

১. চিকিৎসা – ২৩%

দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ এবং সেই চাপ থেকে বের হওয়ার মানসিক চাহিদাই এখানে বড় কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জরিপ যা বলছে

জরিপ পরিচালনাকারীরা বলছেন, পেশার ধরন, কাজের পরিবেশ, সময়সূচি এবং মানসিক চাপ— সবকিছুই ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে।

বিশেষ করে যেসব পেশায় অনিয়মিত সময়, দীর্ঘ কর্মঘণ্টা, মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বা উচ্চ মানসিক চাপ থাকে, সেসব ক্ষেত্রেই পরকীয়ার প্রবণতা কিছুটা বেশি দেখা যেতে পারে।

তবে মনে রাখা জরুরি, পেশা কোনো মানুষের চরিত্র নির্ধারণ করে না। একই পেশার ভেতরেও মানুষের মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং ব্যক্তিগত নৈতিকতা ভিন্ন হতে পারে। এই জরিপ তাই একটি সামগ্রিক প্রবণতা তুলে ধরে, ব্যক্তিগত বাস্তবতা সবসময়ই আলাদা।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১০

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১১

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১২

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৩

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৪

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৫

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৬

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৭

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৮

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৯

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২০
X