কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

পাথর হতে পারে গলাতেও
ছবি : সংগৃহীত

আমরা সাধারণত কিডনি বা পিত্তথলিতে পাথর হওয়ার কথা শুনে অভ্যস্ত। কিন্তু শরীরের আরও এক সংবেদনশীল জায়গা গলাতেও পাথর হতে পারে! শুনতে অদ্ভুত মনে হলেও অনেক সময় রোগীরা নিজেরাই গলা থেকে পাথর বের হতে দেখে বিচলিত হয়ে পড়েন। চিকিৎসার পরিভাষায় এই সমস্যাকে বলা হয় ‘টনসিল স্টোন’ বা ‘টনসিলোলিথ’। কেন হয় এই সমস্যা আর এর প্রতিকারই বা কী, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ভারতীয় ইএনটি স্পেশ্যালিস্ট ডা. সোমনাথ দে।

টনসিল স্টোন আসলে কী?

আমাদের টনসিলের ভেতরে ছোট ছোট ভাঁজ বা গর্ত থাকে, যাকে চিকিৎসকেরা বলেন ‘টনসিলার ক্রিপ্ট’। এই গর্তগুলোতে যখন খাবারের কণা, লালা, মৃত কোষ বা বিভিন্ন জীবাণু জমে যায় এবং ধীরে ধীরে ক্যালসিয়ামের মতো খনিজের সঙ্গে মিশে শক্ত হয়ে যায়, তখনই তা পাথরের মতো আকার নেয়। এই স্টোনগুলো সাধারণত সাদা বা হলদে রঙের হয় এবং টনসিলের ওপরে ছোট ছোট দানার মতো দেখা যেতে পারে।

কেন হয় এই সমস্যা?

যাদের বারবার টনসিল ইনফেকশন বা টনসিলাইটিস হয়, তাঁদের এই সমস্যা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। সংক্রমণের ফলে টনসিলের খাঁজগুলো আরও গভীর হয়ে যায়, ফলে সেখানে ময়লা জমার প্রবণতা বাড়ে। এছাড়া মুখের সঠিক পরিচ্ছন্নতা বজায় না রাখা, পর্যাপ্ত পানি পান না করা এবং ধূমপান বা মুখ শুকিয়ে থাকার সমস্যাও টনসিল স্টোনের ঝুঁকি বাড়াতে পারে।

উপসর্গ বা লক্ষণগুলো কী কী?

অনেক সময় টনসিল স্টোন থাকলেও তা সহজে বোঝা যায় না। তবে কিছু সাধারণ লক্ষণ দেখে এটি শনাক্ত করা সম্ভব:

  • মুখে দুর্গন্ধ: নিয়মিত ব্রাশ করার পরও যদি মুখের দুর্গন্ধ না যায়, তবে তার পেছনে টনসিল স্টোন দায়ী হতে পারে। চিকিৎসায় একে বলা হয় ‘হ্যালিটোসিস’।
  • গলায় অস্বস্তি: সবসময় মনে হতে পারে গলায় কিছু একটা আটকে রয়েছে বা খচখচ করছে।
  • গিলতে সমস্যা: খাবার বা থুতু গিলতে গেলে গলায় ব্যথা বা অসুবিধা হতে পারে।
  • অন্যান্য: কানে ব্যথা, শুকনো কাশি বা মুখে অদ্ভুত স্বাদ অনুভূত হওয়া

আতঙ্কিত হওয়ার কিছু নেই

অনেকেই মনে করেন গলার এই পাথর থেকে বোধহয় ক্যানসার হতে পারে। তবে চিকিৎসকদের মতে, ক্যানসারের সঙ্গে টনসিল স্টোনের কোনো সম্পর্ক নেই।

এটি কোনো সংক্রামক বা প্রাণঘাতী রোগ নয়। অনেক সময় এই স্টোন নিজে থেকেই বেরিয়ে যায় বা অজান্তে গিলে ফেললেও শরীরের কোনো ক্ষতি হয় না।

প্রতিকার ও ঘরোয়া যত্ন

টনসিল স্টোনের সমস্যা থেকে মুক্তি পেতে বা এটি প্রতিরোধ করতে কিছু নিয়ম মেনে চলা জরুরি:

  • নুনজলে গার্গল: হালকা গরম নুনজলে নিয়মিত গার্গল করলে স্টোন নরম হয়ে বেরিয়ে আসতে পারে।
  • মুখের পরিচ্ছন্নতা: নিয়মিত দাঁত ও জিভ পরিষ্কার রাখা, ফ্লস ব্যবহার করা এবং খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে নেওয়া জরুরি।
  • পানি পান: পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যাতে মুখ শুকিয়ে না যায়।
  • সতর্কতা: কটন বাড বা অন্য কিছু দিয়ে জোরে খোঁচাখুঁচি করে স্টোন বের করার চেষ্টা করা বিপজ্জনক। এতে টনসিলে রক্তপাত বা সংক্রমণ হতে পারে।

কখন যাবেন চিকিৎসকের কাছে?

যদি ঘরোয়া উপায়ে সমস্যা না কমে, বারবার স্টোন ফিরে আসে বা গিলতে প্রচণ্ড কষ্ট হয়, তবে অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অনেক সময় চিকিৎসক চেম্বারেই বিশেষ পদ্ধতিতে স্টোন বের করে দেন। তবে সমস্যা খুব বেশি হলে চিকিৎসকেরা ‘টনসিলেকটমি’ বা টনসিল বাদ দেওয়ার অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন।

মনে রাখবেন, মুখে দুর্গন্ধ মানেই সবসময় পেটের সমস্যা নয়; অনেক সময় এর কারণ লুকিয়ে থাকতে পারে আপনার গলার ভেতরেই। তাই সচেতন হোন এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র: দ্য ওয়াল

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১০

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১১

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১২

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৩

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৪

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৫

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৬

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১৮

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১৯

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

২০
X