কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাজারো শূন্যপদে শিক্ষক নিয়োগ, যেভাবে করবেন আবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ মোট ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক শূন্যপদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর অনলাইন আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ।

নতুন প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনলাইন প্ল্যাটফরম হালনাগাদের জন্য আবেদনসূচি পুনর্নির্ধারণ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। এ নীতিমালার আলোকে এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের প্ল্যাটফরম হালনাগাদের কাজ চলমান রয়েছে।

অনিবার্য কারণে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। এর মধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ পদে শূন্য ৫৮৪টি এবং উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদ ৩ হাজার ৮৭২টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে ৫০৪টি।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল মাদ্রাসায় অধ্যক্ষের শূন্যপদ ৩৪টি এবং উপাধ্যক্ষ পদে ৫৩টি। ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে শূন্য ২০২টি এবং উপাধ্যক্ষ পদে ৩৪৩টি। আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে শূন্য ২১৯টি এবং উপাধ্যক্ষ পদে ৩৭৭টি। দাখিল মাদ্রাসায় সুপার পদে শূন্য রয়েছে ৮৯১টি এবং সহকারী সুপার পদে ১ হাজার ৪টি। সব মিলিয়ে মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের শূন্যপদ ৩ হাজার ১৩১টি।

অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষের শূন্যপদ ১১০টি, ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে সুপার পদে ৪০টি এবং সহকারী সুপার পদে ৪০টি শূন্য রয়েছে। সব মিলিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের শূন্যপদ ১৯০টি।

এনটিআরসিএ জানিয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X