কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এই ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি

নারী কর্মী
বিশ্বজুড়ে উচ্চ বেতনের এবং দ্রুত সম্প্রসারণশীল বেশ কিছু পেশায় নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্যভাবে বেশি | ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে উচ্চ বেতনের এবং দ্রুত সম্প্রসারণশীল বেশ কিছু পেশায় নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্যভাবে বেশি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য বিশ্লেষণ করে ক্যারিয়ার প্ল্যাটফর্ম রিজিউম জিনিয়াস এমন ১০টি পেশার তালিকা প্রকাশ করেছে, যেখানে কর্মীদের অন্তত অর্ধেকই নারী এবং বেতনও বেশ উচ্চ।

প্রতিষ্ঠানটির ক্যারিয়ার বিশেষজ্ঞ ইভা চ্যান বলেন, ‘এই পেশাগুলোতে উচ্চ বেতন যেমন রয়েছে, তেমনি প্রয়োজন বিশেষায়িত দক্ষতা ও জ্ঞান। যারা ক্যারিয়ারে উচ্চতায় পৌঁছাতে চান, বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী নারীদের জন্য এগুলো খুবই সম্ভাবনাময় ক্ষেত্র।’

তালিকার শীর্ষে রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজার পদ। এ পেশায় বার্ষিক মধ্যম বেতন প্রায় ১ লাখ ৬১ হাজার ৭০০ ডলার এবং কর্মীদের ৫৩ শতাংশ নারী। তাদের প্রধান দায়িত্ব প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম তদারকি, বাজেট প্রস্তুত, আর্থিক বিশ্লেষণ এবং ভবিষ্যৎ আয়ের পূর্বাভাস দেওয়া। সাধারণত এ পেশায় আসতে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কয়েক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে হিউম্যান রিসোর্সেস (এইচআর) ম্যানেজার। এ পেশায় নারীদের অংশগ্রহণ ৭৬ শতাংশ এবং বার্ষিক বেতন প্রায় ১ লাখ ৪০ হাজার ৩০ ডলার। তারা নিয়োগ, কর্মী ব্যবস্থাপনা, কর্মস্থলের সমস্যা সমাধানসহ প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন।

তালিকার বাকি পেশাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশই স্বাস্থ্যসেবা খাতভিত্তিক। ১০টির মধ্যে ৭টি পেশাই স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট। এর মধ্যে সবচেয়ে বেশি বেতনের স্বাস্থ্যসেবা পেশা হলো ফার্মাসিস্ট, যেখানে বার্ষিক আয় প্রায় ১ লাখ ৩৭ হাজার ৪৮০ ডলার এবং নারীর হার ৬০ শতাংশ।

এ ছাড়া তালিকায় রয়েছে, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট (৭৩% নারী, বেতন ১,৩৩,২৬০ ডলার), পাবলিক রিলেশনস ও ফান্ডরেইজিং ম্যানেজার (৭০%, ১,৩২,৮৭০ ডলার), নার্স প্র্যাকটিশনার (৮৮%, ১,৩২,০৫০ ডলার), ভেটেরিনারিয়ান (৬৯%, ১,২৫,৫১০ ডলার), মেডিক্যাল ও হেলথ সার্ভিসেস ম্যানেজার (৭৪%, ১,১৭,৯৬০ ডলার), অকুপেশনাল থেরাপিস্ট (৮৮%, ৯৮,৩৪০ ডলার) এবং স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট (৯৫%, ৯৫,৪১০ ডলার)।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতে নারীদের অংশগ্রহণ বেশি হওয়ার একটি বড় কারণ হলো কাজের তুলনামূলক নমনীয়তা। ক্যারিয়ার কোচ কোলিন পলসনের মতে, ‘এই পেশাগুলোতে সময় ব্যবস্থাপনায় কিছুটা নমনীয়তা থাকে, যা সন্তান জন্মদানসহ জীবনের পরিবর্তনের সময় নারীদের কর্মজীবনে টিকে থাকতে সহায়তা করে।’

এ ছাড়া স্বাস্থ্যসেবা খাতে উন্নতির স্পষ্ট পথ, প্রতিযোগিতামূলক বেতন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা—এসব কারণেও নারীরা এসব পেশার দিকে বেশি ঝুঁকছেন। বাড়তি চাহিদার কারণে ভবিষ্যতেও এসব খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : সিএনবিসিভিএনই এক্সপ্রেস

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X