

চাকরি দেবে আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘আউটলেট ভেরিফিকেশন এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৯ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
পদের নাম: আউটলেট ভেরিফিকেশন এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা বেতন ১০,০০০ টাকা, মোটরসাইকেলের জ্বালানি ভাতা ২,০০০ টাকা, ডিএ ভাতা ২,০০০ টাকা এবং ইনসেন্টিভ ১,০০০ টাকা
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৬ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৯ জুন ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।