

বিশাল জনবল নেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের ১ হাজার ৪৬০ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
চাকরির বিবরণ
পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০ (কম/বেশি)
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
বেতন-ভাতা: ১৪,৭০০ টাকা।
বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম: এই ঠিকানায় অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২২৩ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৭ জুলাই ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।