আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

৭ দিন বিদ্যুৎ বিল আদায় বন্ধ থাকবে যে এলাকায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসে আওতায় আগামী ৭ দিন বন্ধ থাকবে বিদ্যুৎ বিল আদায়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জহির আব্বাস খান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিলিং সিস্টেম সফটওয়্যার উন্নয়ন কাজের জন্য আগামী ২১ ডিসেম্বর রোববার বিকেল ৪টা থেকে ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসে আওতায় সকল ব্যাংক, এজেন্ট ব্যাংক ও অফিসে ক্যাশ শাখার মাধ্যমে সব ধরনের বিদ্যুৎ বিল আদায়, বিল সংক্রান্ত গ্রাহকের সকল কার্যক্রম এবং আবেদন (অনলাইন/অফলাইন) বন্ধ থাকবে।

এ ছাড়াও একই তারিখে রাত ১১টা ৫৯ মিনিট থেকে সব ধরনের অনলাইন (বিকাশ, রকেট, নগদ, উপায় ও অন্যান্য) বন্ধ থাকবে।

আগামী ২৮ ডিসেম্বর রোববার সকাল ৯টার পর থেকে সকল মাধ্যম ও অনলাইন (বিকাশ, রকেট, নগদ, মাইক্যাশ, উপায়) মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।

২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল বিলম্ব মাশুল ব্যতীত বিল পরিশোধের শেষ দিন হবে, সেসব গ্রাহক আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব মাশুল ব্যতীত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X